
মালদা , ১৬ ফেব্রুয়ারি : রাজ্যের প্রতিমন্ত্রী, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনকে তোলাবাজ বললেন হুমায়ুন কবির। তোলার ২৫ শতাংশ রাজ্যে পাঠান বাকি ৭৫ শতাংশ নিজের পকেটে রাখেন। এইসব মন্ত্রীদের মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন না। তোলা তুলেই চলে। মালদার হরিশ্চন্দ্রপুরে গিয়েই দাবি হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে কার্যালয় উদবোধনে যান তিনি। সেই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল লক্ষনীয়। উদবেগ বাড়িয়েছে তৃণমূলের। অন্যদিকে, তাঁর গড়ে এসেই হুমায়ুন কবিরের এমন মন্তব্যে পালটা কোন মন্তব্যই করতে চাইলেন না তজমুল হোসেন। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে হাজির বিজেপিও।
হুমায়ুন কবির জানান, আগামী দু বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পুর্ন হবে। রাজ্য জুড়েই মানুষের সাড়া। ১৮২ আসনেই প্রার্থী দিতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। মালদায় ১২ টা আসনেই প্রার্থী থাকছে। থাকছে হিন্দু, আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীও।