পুড়াটুলিতে বিরাট শিবের মুর্তি উন্মোচন

Spread the love

মালদা , ১৫ ফেব্রুয়ারি : মালদা বাসিকে বিশালাকার মহাকাল শিবমূর্তি উপহার দিলেন ইংরেজবাজার পৌরসভার ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাস। রবিবার বিকেলে মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড এলাকায় শিবরাত্রির বিশেষ দিনে মূর্তির উদ্বোধন করে সাধারণ মানুষকে চমক দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, সঙ্গে ছিলেন ব্রাহ্মণ পুরোহিত সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মহাকাল শিবমূর্তির। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে কোনরকম ঢাক ঢোল বাজিয়ে মূর্তির উদ্বোধন করা হয়। পরীক্ষার পর দিনক্ষণ দেখে জমজমাট করে মূর্তির উদ্বোধন করা হবে বলে জানান প্রসেনজিৎ দাস। শিবরাত্রি উপলক্ষে বহুমুখী প্রদীপ জ্বালিয়ে করা হয় আরতি, প্রদীপ হাতে প্রসেনজিৎ দাসও আরতি করেন। ঢাক ঢোলের তালে উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে জোমে ওঠে আরতি। পুড়াটুলিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *