“ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্রের অভিযোগ, জাল নথি দিয়ে টাকা নেওয়া ও খুনের হুমকি — উত্তপ্ত মালদা”

Spread the love

মালদা , ১২ ফেব্রুয়ারি : ভূমি সংস্কার দপ্তরে জমির শ্রেণি পরিবর্তনের জন্য এসে প্রতারণার শিকার। জাল ডিসিআর দিয়ে নিয়ে নেওয়া হল ৬০০০ টাকা। আরো টাকার জন্য চাপ। না দিতে চাইলে খুনের হুমকি। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্তর। ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।ঘটনা সামনে আসতেই তৃণমূল এবং প্রশাসনকে নিশানা বিজেপির। অভিযোগ সঠিক হলে প্রশাসন পদক্ষেপ নেবে দাবি তৃণমূলের।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

হীমাংশু কুমার মন্ডল, রেভিনিউ অফিসার, হরিশচন্দ্রপুর ১ নং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর

মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা দিলীপ সাহা জমির শ্রেণী পরিবর্তনের জন্য হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যান।সেখানে জীবন সাহা নামে এক যুবক নিজেকে মহরিল পরিচয় দিয়ে তার কাছ থেকে সেই কাজের দায়িত্ব নেন।যে জীবন সাহা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সীমা সাহার ছেলে। কাজের জন্য তিনি ওই ব্যক্তির কাছ থেকে ছয় হাজার টাকা নেন। পরবর্তীতে তাকে ডিসিআর দেন। আরো ছয় হাজার টাকা দাবি করেন।

কিন্তু ওই ব্যক্তি দপ্তরে গিয়ে জানতে পারেন ওই ডিসিআর জাল। অন্যজনের নাম এডিট করে তার নামে করা হয়েছে। তখন তিনি ছয় হাজার টাকা দিতে অস্বীকার করলে জীবন সাহা তাকে প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে ভূমি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি দিলীপ সাহা।এই ঘটনায় দপ্তরের আধিকারিকের দাবি এই কাজ দপ্তরে হয়নি।

বাইরে থেকে ওই চালান কেউ দিয়েছেন।ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল এবং প্রশাসনের মদতে ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র সক্রিয়। মানুষ বারবার প্রতারিত হচ্ছে।যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *