
মালদা ২ ফেব্রুয়ারি : শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। সোমবার মালদা জেলা স্কুলের ঘটনা। অসুস্থ মহিলা সাগিরা খাতুন ইংরেজবাজারের কোতোয়ালির বুধিয়ার বাসিন্দা। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন এবং উচ্চ রক্তচাপের জনিত সমস্যাতেও ভুগছেন। সকাল সাতটা নাগাদ তিনি জেলা স্কুলের শুনানি কেন্দ্রে হাজির হন। তার বাবার নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছিল, দাবি পরিবারের। টানা দাঁড়িয়ে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুনানি কেন্দ্রে হইচই শুরু হয়ে যায়। পুলিশ ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে। এখনো তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।