ভোটের মুখে বাংলা–বিহার সীমান্তে পুলিশের বড় সাফল্য—হরিশ্চন্দ্রপুরে বানচাল ডাকাতির ছক, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ

Spread the love

মালদা ২ ফেব্রুয়ারি : বিধানসভার প্রাক্কালে বাংলা বিহার সীমান্তে পুলিশের সাফল্য।বানচাল ডাকাতির ছক।ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেফতার পাঁচ দুষ্কৃতি।গোপন সূত্রে খবর পেয়ে শেষ মুহূর্তে বাজিমাত পুলিশের।ভোটের আগে বোম বারুদের উপর দাঁড়িয়ে জেলা।ঘটনা সামনে আসতেই তোপ বিজেপির। বাংলায় পুলিশ প্রশাসন সক্রিয়।পাল্টা দাবি তৃণমূলের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর জাকির হোসেন অন্যান্য পুলিশ এবং সিভিকদের নিয়ে রুটিন ভিজিট করছিলেন এলাকায়। সেই সময় গোপন সূত্র মারফত খবর পান কস্তুরিয়া এলাকায় একটি আম বাগানে মদের ঠেকে ৭ জন দুষ্কৃতী জড়ো হয়েছে। যারা তুলসীহাটা এলাকায় একটি ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছে। পুলিশ সাথে সাথে ওই এলাকায় যায়।

বাগানের বাইরে গাড়ি রেখে সন্তর্পনে বাগানে প্রবেশ করে ৫ জন দুষ্কৃতি কে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, দুটি গুলি, একটি পাইপ গান, চারটি টর্চ লাইট, লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম।ধৃতরা হলেন দিলশাদ রাজা (৩০), মশিউর রহমান (৩৮), কালু (৪০), আরিফুল হক (৩৬), মহম্মদ নিসার আহমেদ (৩০)। সোমবার প্রত্যেক কে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের পূর্বে কোন অপরাধের রেকর্ড রয়েছে কি না। আর কোন বড় চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে কি না। কোথা থেকে এসেছে আগ্নেয়াস্ত্র। বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *