
মালদা , ২৩ জুলাই : মালদায় বাইক আরোহীদের দুঃসাহসিক ছিনতাই, মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে চম্পট
মালদা শহরে ফের বাইক আরোহী দুষ্কৃতীদের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বি.এস. রোডের গীতাঞ্জলি লজ থেকে এক দম্পতি দুর্গাবাড়ি মোড়ের দিকে আসছিলেন। অভিযোগ, দুই বাইক আরোহী তাদের পিছু নেয়। দুর্গাবাড়ি মোড়ে পৌঁছাতেই দুষ্কৃতীরা আচমকা মহিলার গলায় থাকা সোনার হার ছিনিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।