
মালদা : মালদা জেলার সমস্ত প্রাথমিক শিক্ষককে পরিচয় পত্র প্রদান করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আজ আনুষ্ঠানিক ভাবে ডি পি এস সি চেয়ারম্যানের সভাকক্ষে আরবান ও আরবান এক চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষকদের হাতে পরিচয় পত্র প্রদান করা হয়।
জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মন্ডল জানিয়েছেন মালদা জেলার প্রায় দশ হাজার প্রাথমিক শিক্ষককে পরিচয় পত্র প্রদান করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে দুটি চক্রের সমস্ত শিক্ষককে পরিচয় পত্র প্রদান করা হলো। এর ফলে বর্ডার এলাকায় সমস্ত শিক্ষকরা বিশেষভাবে উপকৃত হবে।
ডি পি এস সি চেয়ারম্যান বাসন্তী বর্মন জানিয়েছেন মালদা জেলায় ১৬৫ বেশি কিলোমিটার এলাকা বর্ডার এলাকা। এই এলাকায় শিক্ষকদের সবচেয়ে অসুবিধা সম্মুখীন হয়। এই আই কার্ডের ফলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হল।

দিন ডিপিএসসির ঘরে আই কার্ড নিতে উপস্থিত হন বিশিষ্ট শিক্ষক অরিন্দম কুমার প্রদীপ্ত মিশ্র হিল্লোল পাল ভাস্কর রায় শুভেন্দু দাস সরকার সহ একাধিক শিক্ষক।
প্রাথমিক শিক্ষক অরিন্দম কুমার কুমার জানিয়েছেন পরিচয় পত্র পেয়ে আমরা আপ্লুত। বিশেষ করে বর্ডার এলাকার শিক্ষকদের পরিচয় পত্র খুব কাজে দিবে এর জন্য আমরা মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি।