
মালদা , ১১ মার্চ : যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। জেলায় জেলায় চরমে গ্যাস সংকট। প্রায় বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁ গুলি। এদিকে গ্যাস সংকট দেখা দিতেই ডিস্ট্রিবিউটারদের দোকানে দোকানে লম্বা লাইন গ্রাহকদের। ঠিক অন্যান্য জেলার পাশাপাশি একেবারে চেনা ছবি মালদা জেলারও। গ্রাহকরা জানান যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাস সংকট দেখা দিয়েছে। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার। তারা শহরে থাকেন। গ্যাস না পেলে উনুনে রান্না করবেন কিভাবে! যা পরিস্থিতি জল খেয়ে থাকতে হবে। অন্যদিকে গ্যাস সংকটে দেখা দেওয়ায় একই রকমভাবে সমস্যায় পড়েছেন জেলার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ গুলি।

যা গ্যাস মজুত রয়েছে তাতে আগামী দু’দিন চলতে পারে তারপর হয়তো বন্ধের মুখে পড়তে পারে মালদহের হোটেল এবং রেস্তোরাঁ গুলি। সেই সঙ্গে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশা প্রকাশ জেলার হোটেল ব্যবসায়ী সংগঠনের। এদিকে গ্যাস সংকট দেখা দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে গ্যাসকর্মীদের।