ধানের মাঠে কৃষকের সঙ্গে বসে ভাত খেলেন মতিবুর, ভাইরাল মানবিক প্রচারের ছবি

Spread the love

মালদা , ৮ এপ্রিল : মাঠেই কৃষকের সঙ্গে বসে ভাত খেলেন ‘গরিবের বন্ধু’ মতিবুর রহমান দেখতে ভিড় এলাকা জুড়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় ভোটের আবহে হঠাৎই সামনে এল এক অন্যরকম মানবিক ছবি যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সাদলীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে সকলকে চমকে দিলেন ‘গরিবের বন্ধু’ মতিবুর রহমান। কোনও মঞ্চ নয়, কোনও বড় আয়োজন নয় একেবারে ধানের মাঠের মাঝ খানেই কৃষকের আমন্ত্রণে বসে পড়লেন তিনি। কৃষকের বাড়ি থেকে আনা সাধারণ খাবার, আর সেই খাবারই মাটিতে বসে একসঙ্গে ভাগ করে খেলেন প্রার্থী। এই দৃশ্য দেখতে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় এলাকা জুড়ে। যে কৃষকের পাশে বসে তিনি খাচ্ছিলেন, তাঁর চোখে-মুখে স্পষ্ট বিস্ময় আর আনন্দ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এত বড় নেতা আমার পাশে বসে খাবেন এটা স্বপ্নের মতো। আমি সত্যিই হতবাক, এমন দিন কোনওদিন আসবে ভাবিনি!” এই মানবিক মুহূর্ত নিয়ে মতিউর রহমান বলেন,“আমি মানুষের জন্য রাজনীতি করি।

কৃষকদের সঙ্গে, তাদের মাটিতে বসে খেতে পারা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি সবসময় তাদের পাশেই থাকব।” এই দৃশ্য এখন ভাইরাল অনেকে বলছেন, এ শুধু ভোট প্রচার নয়, এ যেন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার এক অন্যরকম চেষ্টা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *