
মালদা ২৯ জুলাই : এই প্রথম ২১ জুলাই কলকাতায় উপস্থিত থাকবেন না তৃনমূলের বর্ষীয়ান নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। বললেন কি করতে যাবো ! দলই যেখানে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমি মালদায় একা শহীদদের শ্রদ্ধা জানাবো। দলিয় পতাকা ছাড়াই। কৃষ্ণেন্দুবাবু আরো বলেন যাদের জন্য শহীদ দিবস পালন তারাও বিভ্রান্ত। তৃনমূলের কোন শিবিরে নেই তিনি। তবে আকার ইঙ্গিতে জানিয়ে দেন তৃনমূলে নেই। বললেন এতদিন ধরে যখন রাজনীতিতে আছেন পরেও থাকবেন। কোন দলে যাচ্ছেন , কোন দলের কাছ থেকে প্রস্তাব এসেছে কি কৃষ্ণেন্দুবাবু বলেন সেরকমটাই নয়।