
মালদা, ৭ এপ্রিল : মঙ্গলবার সকালে ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডুর সমর্থনে নির্বাচনী প্রচার চালানো হয়। ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই প্রচারে নেতৃত্ব দেন পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ঢাক সহযোগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নেতাজি মোড়, কালিতলা, বক্ষাটুলী ও গোলাপট্টি সহ একাধিক এলাকায় প্রচার চালানো হয়।

হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সদস্যরা মিছিলে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প,জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবার কথা তুলে ধরে ভোটারদের সমর্থন প্রার্থনা করা হয়।