আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ! মালদায় ব্লক দপ্তরের ভিতর বিষপান গৃহবধূর, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

Spread the love

মালদা, ১৬ ফেব্রুয়ারি : আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম।ঘর পাননি অভাবী গৃহবধূ।ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাঁধা তৃণমূল নেতাদের।গৃহবধুর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির।

মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুকতারা বিবি (৪৫)।পাকা বাড়ি নেই। অভাবি সংসারে আশা করে ছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতেও নাম ছিল। কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়।এই নিয়েই এদিন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক দপ্তরে যান শুকতারা। সেখানে কোন সুরাহা না মেলাতে দপ্তরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল। ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তরা ঘর পায় না।যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে।সেটা বারবার প্রমাণ হচ্ছে।পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির।

প্রীতি গোয়েল, জেলা শাসক, মালদা


এদিকে হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিসে মহিলার আত্মহত্যার চেষ্টার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ওই মহিলা বর্তমানে সুস্থ রয়েছেন। প্রশাসন সবসময় তাঁর পাশে আছে। তবে, আবাস যোজনার কারণে আত্মহত্যার চেষ্টা নয়। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে তাঁর পাকা বাড়ি রয়েছে। এরপরও তাঁর বিষয়ে বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে মালদার চাঁচল এর মহকুমা শাসককে। ওই তদন্তের পরে জানা যাবে ঠিক কি কারণে শুকতারা বিবি এমন সিদ্ধান্ত নিলেন। জানালেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল।
এদিন ভিডিও কলে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার সঙ্গে কথা বলেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *