আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

Spread the love

মালদা, ১০ জুলাই : পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ, প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বকেয়া বিল পরিশোধ, কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসনের হাতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত দাবি পূরণের আবেদন জানানো হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা নিয়ে তারা কাজ করছেন। প্রশাসন দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *