গঙ্গার গর্ভে বিলীন দেড়শো বছরের প্রাচীন শিব মন্দির, আতঙ্কে মুলিরামটোলার গ্রামবাসী

Spread the love

মালদা, ৭ সেপ্টেম্বর : দেড়শো বছরের প্রাচীন শিব মন্দির গ্রামবাসীদের চোখের সামনে বিলীন হয়ে গেল গঙ্গার গর্ভে। যা দেখে জয় ভোলেনাথ বলে হা-হুতাশ করে উঠলেন অসহায় গ্রামবাসীরা। এমনই চরম বেদনাদায়ক দৃশ্য নজরে এল মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলায়। প্রাচীন মন্দির হারিয়ে মন ভারাক্রান্ত মুলিরামটোলাবাসীর। সেই সঙ্গে গঙ্গা ভাঙন অব্যাহত থাকায় আরও বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *