
মালদা ২২ আগষ্ট : অন্নপূর্ণার টাকা একাউন্টে না ঢোকার জন্য আত্মঘাতী ৩২ বছরের এক গৃহবধুর। পরিবারের দাবি এমনই। মৃতের নাম অনিতা খাতুন। মৃতের বাড়ি মালদার গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। পরিবারের সদস্যদের দাবী তৃণমূলের আমলে লক্ষ্ণী ভান্ডার পেতেন। বিজেপি সরকার আসার পর অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছিলেন। কিন্তু সেই যোজনার টাকা পায় নি। বারংবার পঞ্চায়েত দপ্তর থেকে ব্লক দপ্তরে ছুটেছেন। কিন্তু কোন উত্তর পায় নি। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সকালে তাঁর স্বামী ইনজামামুল হক কাজ করতে বাড়ির বাইরে যান। এরপর নিজের ঘরে বারান্দায় গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়। এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত মহিলার এক ছেলে ও মেয়ে রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা গাজোল থানার পুলিশ।