
মালদা , ১৩ আগষ্ট : সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। টাকা দেওয়ার পরও মেলেনি কাজ, টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ। এবার সেই অভিযোগেই গ্রেফতার রতুয়ার তৃণমূল নেতা তথা সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পরই তাঁকে গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ। চাঁচল মহকুমা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আর থানা থেকে বেরনোর সময়ই পুলিশের উদ্দেশে ধৃত তৃণমূল নেতার হুঁশিয়ারি, “পাঁচ বছর পর দেখে নেব।”
অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের অভিযোগ, শুধু তিনিই নন, আরও বহু মানুষ শ্রবণ কুমার দাসের কাছে টাকা পান। তাঁর দাবি, আমি পঞ্চায়েতের সরকারি কাজের জন্য ২ লক্ষ কুড়ি হাজার টাকা দিন কাট মানি।তারপরও মেলেনি কাজ। তোলাবাজি থেকে জমি দখল একাধিক কাণ্ডে যুক্ত সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য শ্রবণ কুমার দাস। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছত্রছায়াতেই দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়েছেন তিনি। শুক্রবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
এই দিন রতুয়া থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে চাচোল মহকুমা আদালতে পেশ করে । থানা থেকে বের হতেই পুলিশকে পাঁচ বছর পর দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা।