মালদায় সাত বছরের বালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, সৎ মায়ের বিরুদ্ধে চাঞ্চল্য

Spread the love

মালদা , ৮ আগষ্ট : মাত্র সাত বছরের এক বালককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইলে। পুলিশ জানিয়েছে, মৃত বালকের নাম নিহান আহমেদ। বয়স ৭। বাবার নাম ইজাজ আমহেদ। তিনি বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। তার প্রথম পক্ষের স্ত্রী গত ৬ বছর আগে মারা যান। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার বাড়ি রাজনগর কাঁঠাল, বাড়ি এলাকায়। তবে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরাতন ১৮ মাইলে ভাড়া বাড়িতে থাকতেন। তার ছেলে নিহান আহমেদ বর্তমানে এক বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। অভিযোগ তার সৎ মা রুমা খাতুন তার উপর অত্যাচার করত। আরও অভিযোগ শুক্রবার রাতে তিনি ভাড়া বাড়িতে তার সৎ ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। যদিও এই ঘটনা জানাজানি হয় শনিবার সকালে।

এরপর স্থানীয়রা ওই বালককে নিথর অবস্থায় উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ প্রথমে মৃত বালকের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *