চলে গেলেন সাংবাদিক বাবুল হক

Spread the love

মালদা , ৯ আগষ্ট : প্রয়াত প্রতিদিন পত্রিকার সাংবাদিক বাবুল হক। বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গেলেন স্ত্রী দুই পুত্র ও দুই কন্যাকে। তিন দশকের উপর সাংবাদিক পেশায় ছিলেন। শনিবার গভীর রাতে বাড়িতেই তার ছন্দপতন ঘটে যায়। কয়েক বছর ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন সাংবাদিক বাবুল হক। রবিবার ভোর সাড়ে তিনটা তিনি তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুজাপুর চাষপাড়া থেকে সাংবাদিক পেশায় এসে সকলের প্রিয় ছিলেন তিনি। আটের দশকে তিনি মালদার সাংবাদিক জগতে পা রাখেন। এরপর তিনি একাধিক সংবাদপত্রে লেখালেখি করেন। তাঁর ক্ষুরধার লেখনীতে সমাজের বিভিন্নস্তরের সংবাদ হয়ে উঠত প্রাণবন্ত। যা পাঠকের কাছে ছিল ভীষণ গ্রহণযোগ্য। তাই তিনি অচিরেই মালদার একজন প্রথিত যথা সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। সকলের প্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বাবুল হকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মালদার সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত সাংবাদিক বাবুল হকের মরদেহ রবিবার সকালে আনা হয় মালদা প্রেসকর্ণারে।

সেখানে মালদার, প্রবীণ-নবীন সমস্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিক মিলে ভারাক্রান্ত। মনে প্রয়াত বাবুল হককে শেষ শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিচারণায় অংশ নিয়ে তাঁর মৃত্যুকে মালদার সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। উপস্থিত জেলার বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব এসেছিলেন প্রেসকর্ণারে, বাবুল হককে শেষ শ্রদ্ধা জানান প্রত্যেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *