সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় প্রতিবেশীকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

Spread the love

পুরাতন মালদা: সাউন্ড বক্সের আওয়াজ কমানোর কথা জানাতে গিয়ে প্রতিবেশী যুবক আক্রান্ত হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার ডিস্কো মোড়ে। ঘটনায় আহত সুদীপ ঘোষের পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ, শুক্রবার গভীর রাতে একটি দোকানের ওপরের ঘরে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। সেই সময় প্রতিবেশী সুদীপ ঘোষ শব্দের মাত্রা কমানোর অনুরোধ করলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তরা শুধু মারধরই করেননি, সুদীপকে প্রাণনাশের হুমকিও দেন। বাধা দিতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় সুদীপ ঘোষকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে একজন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “সমস্ত অভিযোগ মিথ্যা। আমাদের পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসানো হয়েছে।”পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *