পেটের দায়ে ভিন রাজ্যে, ফিরল তিন যুবকের নিথর দেহ

Spread the love

মালদা , ২৫ জুলাই : কর্মসংস্থানের খোঁজে রাজস্থানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুরাতন মালদা ব্লকের তিন যুবকের। জানা গেছে, প্রায় দেড় মাস আগে মহিষবাথানি অঞ্চলের মুরসালিম হক (২৪), পাঁচু শেখ (২৮) এবং সাহাপুরের রায়পুর গ্রামের রুহুল শেখ (২০) রাজস্থানের শিরহী জেলায় টাওয়ারের কাজে গিয়েছিলেন। গত বুধবার কাজ করার সময় টাওয়ারের একটি অংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।শনিবার সকালে তিনজনের মরদেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে মহিষবাথানি ও সাহাপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, কর্মসংস্থানের অভাবেই এলাকার বহু যুবক ঝুঁকিপূর্ণ কাজে ভিন রাজ্যে যেতে বাধ্য হন। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও স্থানীয় স্তরে কর্মসংস্থানের দাবি তুলেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *