
মালদা, নিজস্ব সংবাদদাতা: মালদা জেলার কালিয়াচক–১ ব্লকের অন্তর্গত আলীনগর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার প্রধান ও উপপ্রধান নির্বাচনের গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কারণে তা স্থগিত করা হয়েছে। ফলে নির্ধারিত দিনে প্রধান ও উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনিবার্য প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে এবং সেই তারিখ অনুযায়ী প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী ঘোষণার দিকে। কবে নতুন দিনক্ষণ ঘোষণা হবে এবং কবে আলীনগর গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নিয়েই এলাকাজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে নির্বাচন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।