ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডুর মনোনয়ন, বিশাল মিছিলে শক্তি প্রদর্শন

Spread the love

মালদা : ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন সকাল ১০টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে একটি বিশাল মিছিলের সূচনা হয়। দলীয় কর্মী-সমর্থক এবং নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহর পরিক্রমা করে মিছিলটি বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এসে পৌঁছায়। সেখানে পুলিশ মিছিল আটকে দিলে প্রার্থীসহ কয়েকজন হেঁটে জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে রওনা দেন।

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আশীষ কুন্ডুর সঙ্গে ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনজনকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যাওয়ায় অনেকেই বিস্মিত হন। এদিনের মিছিলে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী অংশগ্রহণ করেন এবং প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *