
মালদা , ৩১ মার্চ : ভোটার তালিকা থেকে নাম বাদ। সকাল থেকেই দফায় দফায় মালদা জেলার একাধিক বিধানসভা এলাকায় বিক্ষোভ। মালদহের মোথাবাড়ি বিধানসভার পাশাপাশি একই অবস্থা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রেরও। বুথ পরিদর্শনে গিয়ে এবারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের ইংলিশবাজার বিধানসভার সাধারণ অবজারভার।

তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ন্ত্রণে আনতে কার্যত কাল ঘাম ছুটতে হয় পুলিশকে। খবর কি ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে মালদা জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় এক ঘন্টার উপরে ঘেরাও করে রাখা হয় নির্বাচন কমিশনের সাধারণ অবজারভার কে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা ন্যায় ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের সাট্টারি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বহু গ্রামবাসীকে ডি ভোটার করা হয়েছে। এই নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এরই প্রতিবাদে সকাল থেকে গ্রামবাসীরা পথে নেমে বিক্ষোভ দেখাছেন।