
মালদা , ৩০ মার্চ : প্রার্থী ঘোষণার পর চাঁচল বিধানসভায় কংগ্রেসের অন্দরে বিদ্রোহের আগুন অব্যাহত।প্রার্থী বদলের দাবিতে নাছোড়বান্দা কংগ্রেস নেতাকর্মীদের একটা বড় অংশ। রবিবার সন্ধ্যা এবং রাতের পর সোমবার সকালেও চলছে বিক্ষোভ।এদিন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্ব বিস্টুপুর এলাকায় প্রার্থীবদলের দাবিতে বিক্ষোভে সামিল হন।তাদের একটাই দাবি অবিলম্বে আসিফকে বদল করে আনজারুল হক জনিকে প্রার্থী ঘোষণা করতে হবে। তা না হলে তারা দলের পদ থেকে পদত্যাগ করবেন। বিক্ষোভকারীদের অভিযোগ জেলা সভাপতি ঈশা খান চৌধুরী তৃণমূলের সঙ্গে সেটিং করে মোটা টাকার বিনিময়ে আসিফ কে প্রার্থী করেছে। এই সিদ্ধান্ত তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না। জেলা সভাপতির পদত্যাগেরও দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব।এই পরিস্থিতিতে কর্মী সমর্থকদের বিক্ষোভের চাপে পড়ে কংগ্রেস হাই কম্যান্ড কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে সকলে। কংগ্রেসে বিদ্রোহ .