
মালদা , ১৮ মার্চ : যে পার্টির “প” জানেনা। দল তাকে টিকিট দিয়েছে। দল বিশ্বাসঘাতকতা করেছে। টিকিট না পেয়ে এবার বেসুরো রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর বিধানসভায় প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে তৃণমূল।তিনবারের বিধায়ক এবং নিজের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কে সরিয়ে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূলে যোগদানকারী ব্যবসায়ী মতিবুর রহমানকে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল মতিবুর কে নিয়ে। মূলত বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছিল।

দলের একাংশ বারবার স্বজনপোষণ নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছিল মন্ত্রীর বিরুদ্ধে।তার ভাই জম্মু রহমানের বিরুদ্ধেও দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ উঠেছিল দলের অন্দরে। মনে করা হচ্ছে সেই কারণেই বাদ গেছেন মন্ত্রী।কিন্তু এবার সেই সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন।তবে কি এবার দলবদল করে বিজেপি বা কংগ্রেসে যাবেন তাজমুল। চলছে সেই নিয়ে জল্পনাও।