
মালদা ৮ মার্চ : আজ মালদায় বিজেপির পরিবর্তন রথযাত্রা। গতকাল শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা ঘুরে রাতে বিজেপির পরিবর্তন রথযাত্রা পৌঁছায় মালদা জেলার হবিবপুর বিধানসভার পাকুয়াহাটে। রবিবার সকালে পাকুয়াহাট এলাকা থেকে শুরু হয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা ঘুরবে হবিবপুর, পুরাতন মালদা ও গাজোল বিধানসভা এলাকা। দুপুর তিনটে নাগাদ গাজোলে পরিবর্তন যাত্রার সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে রবিবার সকালে পাকুয়াহাট এলাকা কালী মন্দিরে পূজো এবং আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সংবর্ধনা সভা করে শুভ সূচনা হয়ে গেল বিজেপির পরিবর্তন যাত্রার। রথযাত্রা শুরু

উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং সহ বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপি নেত্রী বিণা সরকার কীর্তনীয়া সহ অন্যান্যরা।
