সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট, মালদায় প্রমাণপত্র হাতে জেলাশাসকের দপ্তরে ভোটারদের ভিড়

Spread the love

মালদা , ৬ মার্চ : ভুতেদের ভিড় মালদা জেলাশাসকের দপ্তরে! সৌজন্যে নির্বাচন দপ্তর। সংশোধিত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’। তাই স্বশরীরে জেলাশাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ‘ভুত’। যা ঘিরে রীতিমত হইচই দপ্তরে। জীবন্ত থাকার প্রমানপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভুতেরা। তারা জানান সমস্ত প্রমানপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে। কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকন্ঠা নিয়ে জেলাশাসকের দপ্তরে হাজির তারা। উল্লেখ্য গত ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।

তাতে মালদায় বিচারাধীন অবস্থায় রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটার। জেলায় মোট ভোটার ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে ২ লক্ষ ২০ হাজার ১৫৩ জন। বাদের তালিকায় থাকা ভোটারদের বক্তব্য তারা ৮৫ সালের জমির দলিল দিয়েছেন। আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু দিয়েছেন। তাদের দেওয়া ভোটে বেশ কয়েকবার সরকার নির্বাচিত হয়েছে। তারপরও তাদের নাম ডিলিটের তালিকায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *