
মালদা , ৪ মার্চ : নির্বাচনের প্রাক মুহুর্তে গুলি চলল মালদায়। ঘটনা গুলিবিদ্ধ তিনজন। ঘটনায় চাঞ্চল্য মালদহের মানিকচক থানার মথুরাপুর বাজারপাড়া এলাকায়। দোল উৎসবের মাঠে এই গুলি চালানোর ঘটনায় এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য। এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ উঠেছে এলাকারই এক রেশন ডিলার সমীর দাশগুপ্তের বিরুদ্ধে। জানা যায় এদিন রং খেলা নিয়ে মদের আসরে গন্ডগোল বাদে। আর সেই গন্ডগোলের জেরে ওই রেশন ডিলার সহ তার পরিবারের সদস্যরা লাইসেন্স প্রাপ্ত একটি বন্ধুক নিয়ে এসে গুলি করে। ঘটনায় আহত হয়, অরুন মন্ডল, ঘিসু রজক এবং সম্রাট রজক নামে তিনজন। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদায় গুলি.
