
মালদা , ৮ আগষ্ট : মালদায় মোথাবাড়িতে তৃনমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল সেখ ও তাঁর ভাই ফিরোজ সেখের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের। পাওনা টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন। তৃণমূল কর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল সেখের এক আত্মীয়ের কাছে ৮০ হাজার টাকা পেতো নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলে বিবাদ শুরু হয়। নাসিরুদ্দিন হামলা চালায় যে কারণে তাঁকে জেলে যেতে হয়। তিন মাস পর সে বেরিয়ে আসে। গতকাল নাসিরুদ্দিন ছেলের ওষুধ কিনতে বেরিয়েছিল, রাস্তায় তাঁর ওপর হামলা চালায় ফিরোজরা। গুলি চালায়। সেখান থেকে নাসিরুদ্দিন পালিয়ে বাজারে গেলে সেখানেও হামলা চালানো। কুপিয়ে খুন করা অভিযুক্ত।এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।