
মালদা: বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করে ভিডিও পোস্ট। বিজেপির করা অভিযোগের ভিত্তিতে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার মহিলা কনটেন্ট ক্রিয়েটর।পেছনে কোন শক্তি রয়েছে।সামনে আসুক দাবি বিজেপি নেতৃত্বের।মালদার চাঁচল থানার মোবারকপুর এলাকার কন্টেন্ট ক্রিয়েটর মুসু ইয়াসমিন।তার বিরুদ্ধে অভিযোগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে অশ্লীল ভাষায় আক্রমণ সহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ বিরোধী হিন্দুত্ব বিরোধী ভিডিও বানানোর।গতকাল দেশবিরোধীতার অভিযোগ তুলে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।তারপরেই এদিন তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ।

অভিযুক্ত কে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে তার শাস্তির দাবিতে। বিজেপির আশঙ্কা এই ধরনের ভিডিও মেয়েটির মস্তিষ্কপ্রসূত নয়। এর পেছনে দেশ বিরোধী কোন শক্তি রয়েছে। তাই পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।