
মালদা , ১১ জুলাই : তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওঁরাও-এর পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রশাসন। গত ২ জুলাই তিনি পারিবারিক ও ব্যক্তিগত কাজের চাপের কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বামনগোলা ব্লকের বিডিওর মাধ্যমে সেই পদত্যাগপত্র মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হয়। মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে পারুল কুজুর ওঁরাও-কে শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিদায়ী সভাপতি পারুল কুজুর ওঁরাও বলেন, তিনি শুধুমাত্র নামমাত্র সভাপতি ছিলেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত সমিতির অধিকাংশ কাজ পরিচালনা করতেন বামনগোলা ব্লক তৃণমূলের নেতারা। তুমি খালি চেয়ারে বসে থাকতেন নামমাত্র সভাপতি ছিলেন ফলে তিনি কার্যত কোনও দায়িত্ব পালন করতে পারেননি এবং সাধারণ মানুষের জন্যও কাজ করার hসুযোগ পাননি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দলের নেতাদের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং বলেন, “এটি তৃণমূল দল ও প্রশাসনের অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। এখন যা সিদ্ধান্ত নেওয়ার, প্রশাসনই নেবে।”
অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ দাবি, করেন দীর্ঘদিন দায়িত্বে থাকার পর এখন হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি দলের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মধ্যেই বিবেচিত হবে। এতদিন তিনি শুধু মধু খেয়েছেন দলের অসময়ে তিনি পদত্যাগ করছেন পঞ্চায়েত সমিতির সদস্যরাই পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।