
মালদা ৭ সেপ্টেম্বর : ভাঙন এলাকায় গিয়ে খোঁজ খবর নিলো জেলা বিজেপির এক প্রতিনিধি দল। কথা বললেন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে। সরকারি ত্রাণ সামগ্রী ঠিক মত বিতরন হচ্ছে তো ! স্থানীয়দের কাছ থেকে জেনে নেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। তারা এদিন মানিকচক বিধানসভার মিল্কি অঞ্চলের খাসকোল গ্রামে গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে খাসকোল উচ্চ বিদ্যালয়ের রিলিফ ক্যাম্পে মানুষের খোঁজ খবর নেন।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, মৌসুমী মিত্র ও সহ সভাপতি পবিত্র দাস। বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন বাম ও তৃনমূল শাসনে বন্যা ও ভাঙন করে খাওয়ার জায়গা ছিল। বিজেপি ক্ষমতায় এসে এই লুটপাট বন্ধ করে দিয়েছে।