গঙ্গার জলস্তর বাড়তেই ভূতনীতে নদীভাঙনের আতঙ্ক, পশ্চিম রতনপুরে প্রশাসনের সরেজমিন পরিদর্শন

Spread the love

মানিকচক : হু হু করে জলস্তর বাড়ছে গঙ্গায়। আর জলন্তর বাড়তে না বাড়তেই মালদার মানিকচকের ভূতনীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অল্পবিস্তর নদী ভাঙন। এই খবর জানতে পেরেই ভূতনীর পশ্চিম রতনপুর এলাকায় পরিদর্শনে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন জেলা দপ্তরের আধিকারিক সহ মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনে সঙ্গে ছিলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডলের প্রতিনিধিরা। তারা সকলে মিলে বুধবার বিকাল নাগাদ ভূতনীর পশ্চিম রতনপুর এলাকার পরিস্থিতি দর্শন করেন। কথা বলেন স্থানীয় বাসীন্দাদের সঙ্গেও। তাদের ভাঙন ও বন্যা প্রতিরোধের ব্যাপারে আশ্বস্ত করেন মানিকচকের বিডিও’ সৌরভ কুমার মন্ডল সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা। স্থানীয়রা জানান, গঙ্গায় হু হু করে জল বাড়ছে। ফলে অল্পবিস্তর ভাঙন শুরু হয়েছে। সেই সঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে আশঙ্কা নিবারণে প্রশাসন তৎপর রয়েছে। বালির বস্তা ফেলে ভাঙন ও বন্যা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় কাজ করার আশ্বাস দিয়েছে। আশা করছেন ভালোভাবে কাজ হলে এবছর বন্যার হাত থেকে রক্ষা পাবেন। এই বিষয়ে মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডলের প্রতিনিধি তথা মানিকচক ব্লক বিজেপি নেতা সুভাষ যাদব জানান, ভূতনীর গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধে প্রথম পর্যায়ে ৬৯লক্ষ টাকার কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। যাতে কোন কারণে বালির বস্তার কাজ বসে গেলে অস্থায়ী বাঁধ নদীর জল আটকে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *