
মালদা ৪ জুলাই : পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অপসারণের তলবি সভা শুরুর প্রাক্কালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তলবি সভায় অংশগ্রহণকারী তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত অফিস চত্বর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল মালদা থানার পুলিশ। যদিও গ্রেপ্তারির কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে জানা গেছে, মঙ্গলবার ছিল মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারণের তলবি সভা। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই ১০জন পঞ্চায়েত সদস্য। সেই মতো তলবি সভায় অংশগ্রহণের জন্য এদিন তৃণমূলের ৭ জন এবং কংগ্রেসের ২ জন পঞ্চায়েত সদস্য মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন। কিন্তু তলবি সভা শুরুর প্রাক্কালে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মহিদুল রহমানকে মালদা থানার পুলিশ পঞ্চায়েত অফিস চত্বর থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তৃনমূল