উড়িষ্যার ব্র্যান্ড নিয়ে দশ মাথার কালীর শোভাযাত্রা

Spread the love

মালদা, ৭ নভেম্বর: প্রতিবারের মতোন এবারেও ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাবের দশমাতার মহাকালী পুজোর আরাধনায় জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন। অমাবস্যা নয় এই মহাকালীর পুজো হয় চতুর্দশীতে। ইংরেজবাজার শহরের গঙ্গাবাগের মন্দির শোভাযাত্রা সহকারে আনা হয় মা কালীর মুর্তি। এই মহাকালীর মূর্তিতে কোনও শিব মূর্তি থাকে না। দেবী মাতার পায়ের নিচে থাকে অসুরের কাটা মুন্ডু। এবারে ৯৭ বর্ষে পড়ল এই পূজো।


১৯৩০ সালে স্থাপিত হয় এই ক্লাবটি। ওই বছরই আরাধনা শুরু হয় মহাকালীর। কৃষ্ণা চতুর্দশীতে পূজিত হন মহাকালী। পুরনো নিয়ম মেনে দশ মুখমণ্ডল সংবলিত মহাকালীর পুজো হয়ে আসছে এখনো সেই রীতিতেই তন্ত্র মতে পুজো হয় দেবীর। শোভাযাত্রায় এবার বাদ্যযন্ত্রের মধ্যে থাকছে ডগরসহ রাজ্যের বিভিন্ন এলাকার বাদ্যযন্ত্র । আছে ৪০ টি ঢাক। বিশেষ আকর্ষণ উড়িষ্যার ব্র্যান্ড। শনিবার ফুলবাড়ির মৃৎশিল্পীর কারখানা থেকে শোভাযাত্রা সুকান্ত মোড় হয়ে রথবাড়ি, রাজমহল রোড হয়ে নেতাজি মোড় দিয়েই গঙ্গাবাগ এলাকার মা কালী মন্দিরে প্রবেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *