অবশেষে মালদায় DPSC চেয়ারম্যান হলেন বিজেপি নেতা বিষ্ণুপদ রায়, খুশি শিক্ষক মহল

Spread the love

বিশেষ প্রতিবেদন: অবশেষে জট কাটল মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) চেয়ারম্যান নিয়োগ নিয়ে। রাজ্যের বেশিরভাগ জেলায় DPSC চেয়ারম্যানের নাম প্রকাশ পেলেও মালদা সহ তিনটি জেলায় তা আটকে ছিল। মালদা জেলায় একাধিক নাম নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল।
অবশেষে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের ০২.১১.২০২৬ তারিখের ৪৭০(৩) নং বিজ্ঞপ্তি অনুযায়ী মালদার নতুন DPSC চেয়ারম্যান হলেন শ্রী বিষ্ণুপদ রায়। বাড়ি ইংরেজবাজারের সর্বমঙ্গলাপল্লী। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

বিষ্ণুপদ রায় একজন জনপ্রিয় বিজেপি নেতা হিসাবেও পরিচিত। একটা সময় তিনি লোকসভা আসনে ভোটে দাঁড়িয়েছিলেন। এছাড়া দলের জেলার সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন।

শিক্ষক মহলে তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাঁর শিক্ষকতা জীবন শুরু হয় মোথাবাড়ির পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল থেকে। এরপর তিনি নালাগোলার গাড়াঢুল হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। জীবনে তিনি ললিত মোহন হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে সুনাম অর্জন করেন। ২০২৪ সালে তিনি অবসর গ্রহণ করেন বলে‌ জানা গেছে তাঁর শিক্ষকতা জীবনে তিনি ছাত্র ও অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
বিষ্ণুবাবুর চেয়ারম্যান অর্ডার ঘোষণা হওয়ায় চেয়ারম্যান পদে প্রতীক্ষার অবসান এবং কার্যত খুশি শিক্ষক, শিক্ষা মহল।‌ মালদা জেলার একাধিক শিক্ষক নেতা জানিয়েছেন, “একজন শিক্ষক DPSC-র চেয়ারম্যান হওয়ায় যথেষ্টই খুশি। আমরা আশা করব উনি শিক্ষকদের সমস্যা ও শিক্ষার উন্নতিতে একাধিক কাজ করবেন।”
একই বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদে বিলাস কুমার মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরে ড. চন্দন মণ্ডলকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *