যাদবপুর প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী

Spread the love

মালদা, ২২ আগস্ট: হেমতাবাদে যাওয়ার পথে মালদায় কিছুক্ষণ বিশ্রাম নিতে নিউ সার্কিট হাউসে পৌঁছান রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা রেলস্টেশনে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে নিউ সার্কিট হাউসে যান। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী।
যাদবপুরের ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিযোগ জানাতে এত দেরি হল কেন, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বলতে পারবে। তাঁর দাবি, কিছু ‘মিসক্রিয়েন্ট’ বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেছিল এবং তারাই বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙচুর করেছে। তবে সেই ঘটনার দায় অন্যের নামে চাপানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি প্রশাসন সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *