EXCLUSIVE: অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বিডিও অফিস ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা, ব্লক দপ্তরে হুলস্থুল পরিস্থিতি, যোগ্য উপভোক্তা হয়েও বঞ্চিত হওয়ার অভিযোগ

Spread the love

মালদা , ২১ আগষ্ট : অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক দপ্তরে হুলস্থুল পরিস্থিতি। যোগ্য উপভোক্তা হয়ে ভাতা না মেলায় হতাশ এলাকার মহিলাদের একাংশ।প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিভিন্ন এলাকার মহিলারা ব্লক দপ্তরে ভিড় জমান। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি।তাদের অভিযোগ বারবার সমস্ত রকম তথ্য দিয়ে সরকারের নির্দেশ অনুযায়ী ফর্ম ফিলাপ করার পরেও তাদের একাউন্টে ঢোকেনি ভাতার ৩ হাজার টাকা।এদের মধ্যে বেশিরভাগ মহিলা দিন আনে দিন খাওয়া পরিবারের।যাদের আশা ছিল নতুন সরকার আসার পর অন্নপূর্ণা ভান্ডারের তিন হাজার টাকা তাদের সংসারের জন্য অনেক সহায়তা করবে। কিন্তু তিন মাস অতিক্রান্ত।চলতি মাসে অনেক মহিলার একাউন্টেই টাকা ঢুকেছে।তবে তারা বঞ্চিত। তাই এদিন ব্লক দপ্তরে এসে বিডিও অফিস ঘেরাও করে ভাতার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বঞ্চিত উপভোক্তারা। তাদের দাবি যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। সকল যোগ্যরা যাতে ভাতার টাকা পায়।অন্যথায় যাতে কারোর একাউন্টে না ঢুকে।যদিও ব্লক দপ্তরে এসে তেমন সুরাহা তাদের এদিন হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *