
মালদা ২০ আগষ্ট : ৮ দিনের পুলিশি হেপাজত শেষে বৃহস্পতিবার পুনরায় মালদা জেলা আদালতে পেশ করা হল ধৃত অমরদীপ সাহাকে। উল্লেখ্য, অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়া মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার বাসীন্দা। পেশায় ব্যবসায়ী হলেও, তিনি সুদের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। সম্প্রতি তার বিরুদ্ধে এক মহিলা সুদের টাকা আদায়ে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর, মহিলা সহ তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ই আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরদিন অর্থাৎ ১২ই আগস্ট মালদা জেলা আদালতে পেশ করে আটদিনের পুলিশ হেপাজতে নেয়। সেই আটদিনের পুলিশ হেপাহত শেষে বৃহস্পতিবার পুনরায় ধৃত অমরদীপ সাহাকে পেশ করা হয় মালাদা জেলা আদালতে।