EXCLUSIVE: এভাবে স্বাধীনতা দিবস পালন আগের সরকার কখনো করে নি, আগের সরকারের আমলে সেই উদ্যম ছিল না, যা এই সরকারের আমলে দেখতে পাচ্ছি বিস্ফোরক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, আধিকারিকের বক্তব্যে সমর্থন বিজেপি নেতার, আধিকারিক কে খোঁচা বিধায়ক মতিবুরের, শুরু জোর বিতর্ক

Spread the love

মালদা , ১৫ আগষ্ট : এভাবে স্বাধীনতা দিবস পালন আগের সরকার কখনো করে নি। আগের সরকারের আমলে সেই উদ্যম ছিল না, যা এই সরকারের আমলে দেখতে পাচ্ছি। হাতে ফ্ল্যাগ নিয়ে স্বাধীনতা দিবস হয়তো পালন হত কিন্তু এত মানুষের উপস্থিতি, অংশগ্রহণ জাঁকজমকপূর্ণ স্বাধীনতা দিবস পালন এই নতুন সরকারের উদ্যোগেই হচ্ছে। যা আগে কখনোই হয় নি।’ স্বাধীনতা দিবস পালন করতে এসে বিস্ফোরক মন্তব্য হরিশ্চন্দ্রপুর ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের। পাশেই আবার তৃণমূল কার্যালয়, সেখানেও স্বাধীনতা দিবস পালন হচ্ছিল সেই সময় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে। তৃণমূল বিধায়ক আবার আধিকারিককে প্রচ্ছন্ন হুমকিও দিলেন।

মালদার হরিশ্চন্দ্রপুরে স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। হরিশ্চন্দ্রপুরে ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে স্বাধীনতা দিবস পালন হচ্ছিল বিএলএলআরও অরুণ কুমার রায় পতাকা উত্তোলন করার পরেই এমন মন্তব্য করেন। উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতা কর্মীরাও তাঁরাও এই বক্তব্যকেই সমর্থন করেন। কিন্তু এই দফতরের পাশেই তৃণমূল কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা দিবস পালন কোনো দলের নয়। উনি নিজে থেকে কেন করেন নি আগে? পাশাপাশি তাঁর কথায় ছিল প্রচ্ছন্ন হুমকি, আবার আবহাওয়া পরিবর্তন হবে এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন আবার তাঁদের সরকার আসবে। তখন কী হবে? তবে হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় রাজনৈতিক মহলে এখন জোর বিতর্ক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *