
মালদা , ২৯ জুলাই : দপ্তরের ফাইল লোপাটের তদন্ত হবে দাবী মন্ত্রী জুয়েল মুর্মুর। পাল্টা মন্ত্রীকে কটাক্ষ প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের।
সেচ দপ্তর থেকে একাধিক ফাইল লোপাট করা হয়েছে। ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৫ বছরে যারা সরকারে ছিলেন সেই সময়কার আধিকারিকরা এটা করেছে। গোটা ঘটনার তদন্ত হবে। সব ফাইল খুঁজে বার করা হবে। আমাদের সরকার মাত্র দু মাস এসেছে। কাউকে ছাড়া হবে না। বললেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্ম।
আমাদের কাছে কোন ফাইলই আসতো না। যা ফাইল থাকতো তা থাকতো এমআইসিদের কাছে। উনি নতুন মন্ত্রী হয়েছেন জানেন না। পাল্টা কটাক্ষ সেচ দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের।