মাথায় গামছা পরনে লুঙ্গি, চাষীর বেশে কৃষকদের সঙ্গে ধান চাষে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মতিবুর, করলেন নতুন চমকের দাবি, সবটাই নাটক বলে খোঁচা বিজেপির

Spread the love

মালদা: মাথায় গামছা বেঁধে,লুঙ্গি পড়ে খালি পায়ে চাষিদের সঙ্গে জমিতে নেমে আমন ধানের মরশুমে লাঙ্গল চোষলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মতিবুর রহমান।কৃষকের ঘরের ছেলে হিসেবে চাষিদের পাশে থাকার বার্তা দিয়ে নতুন চমকের দাবি করলেন।চমক ধমক কিছুই হবে না আর তৃণমূলের।সব কিছু নাটক পাল্টা কটাক্ষ ছুড়ে দিল বিজেপি।যে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৎকালীন মন্ত্রীকে বাদ দিয়ে দল তাকে টিকিট দিয়ে ছিল।একুশে বিজেপি প্রার্থী হওয়া সত্বেও মন্ত্রী তাজমুলের বদলে তার টিকিট পাওয়াটা রাজনৈতিক মহলেও বড় চমক ছিল। পরবর্তী পরিস্থিতিতে অনেকে নেত্রীর হাত ছাড়লেও মতিবুর এখনো মমতার সঙ্গেই। এই আবহে বুধবার নিজের গ্রাম কমলাবাড়িতে ধানের জমিতে চাষ করতে নেমে যান তিনি। একদম গ্রামের চাষীদের বেশেই তিনি জমিতে নেমে চাষ করেন। তার দাবি,”তিনি বরাবর মানুষের পাশে থাকেন। তিনি কৃষক পরিবারের ছেলে। চাষীদের সমস্যা বোঝেন।

একসময় নিজেও চাষ করেছেন। তাই এদিন চাষীদের সঙ্গে মাঠে থাকলেন।” পাশাপাশি মতিবুর জানান এই চাষ করার পেছনেও বড় চমক আছে। ঠিক যেমন নির্বাচনের প্রাক্কালে গরুর গাড়িতে চড়ার পর তৃণমূলের টিকিট পেয়ে তিনি চমক দিয়ে ছিলেন। তবে বর্তমানে কি চমক আসছে তা স্পষ্ট করেন নি।যা নিয়ে শুরু হয়েছে জল্পনাও।যদিও সমগ্র ঘটনা কে নাটক বলে নিশানা করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *